মঙ্গলে নতুন গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবটযান কিউরিওসিটি গত মে মাসের পর এই প্রথম মঙ্গল গ্রহের পৃষ্ঠে দুই ইঞ্চির কিছু বেশি গভীর একটি সম্পূর্ণ গর্ত খুঁড়েছে। নাসা জানায়, মাউন্ট শার্পের পাদদেশে নতুন গর্তটি খনন করা হয়েছে। রোবটযানটি লাল গ্রহের মাটির নমুনা সংগ্রহ করে সেখানেই থাকা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে নিয়ে বিশ্লেষণ করে থাকে। এ উদ্দেশ্যে সেখানকার পাথুরে পৃষ্ঠে আগেও খননকাজ চালিয়েছে কিউরিওসিটি। নতুন গর্তটি থেকে সংগৃহীত পলিমাটি নিয়ে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা মঙ্গলের ব্যাপারে ব্যতিক্রমী কোনো তথ্য পাওয়ার আশা করছেন। নাসার রোবটযানটি দুই বছর ধরে মঙ্গল গ্রহে অবস্থান করছে।
বিবিসি