মদিনা মসজিদের নতুন কমিটির অভিষেক
নিউইয়র্কে ইসলামিক কাউন্সিল অব আমেরিকা ইন্ক মদিনা মসজিদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কমিউনিটি নেতা, সদস্য ও মুসল্লিদের উপস্থিতিতে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
মসজিদের বিদায়ী কমিটির আহ্বায়ক খলিল আহমেদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া করেন খতিব ও ইমাম এ টি এম ফখরুদ্দিন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সায়েদুল ইসলাম।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান মসজিদের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শোয়েব আহমেদ। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ শামসুদ্দিন, এ জি এম কিবরিয়া, মো. আহমেদ হুসেন এবং আবদুল হাসিম উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সদস্যরা হলেন—সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সহসভাপতি মো. এস ইউসুফ ও খলিল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন, সহসাধারণ সম্পাদক আসলাম সিকদার, কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ, সহকোষাধ্যক্ষ মো. বেল্লাল হোসেন, সদস্য আলমগীর খান, মো. জাকির হোসেন, মোহাম্মদ আবদুল আসব ফারুক, সুমন মিয়া, মির্জা আবু সুফিয়ান ও বশির খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মসজিদের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. দুদু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ জুলফিক চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মোতাহার আলী, সাবেক ইমাম মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্কের প্রেসিডেন্ট আবদুস শহীদ, আসসাফা ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমেদ, আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারি মুফতি লুত্ফুর রহমান কাশেমী, কোষাধ্যক্ষ মনির আহমেদ, লায়ন মিজানুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কার্যকরী সদস্য সোহান আহমদ, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএর সভাপতি আশরাফ আহমেদ, সহসভাপতি জাবেদ আহমেদ, উপদেষ্টা শাহেদ দেলওয়ার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের কল্যাণে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা মসজিদ প্রতিষ্ঠায় যারা ভুমিকা রেখেছেন তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে ভবিষ্যতে সুন্দর বহুতল মসজিদ বিনির্মাণে উদ্যোগী হওয়ার জন্য নয়া কমিটির প্রতি আহ্বান জানান।
বক্তারা নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, মসজিদের মুসল্লিরা আগামী দুই বছরের জন্য আপনাদের ওপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন। ভালো বা মন্দ কাজের জন্য আপনাদের জবাবদিহি করতে হবে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হুসেন তাঁদের বক্তব্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
পরে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ রফিক আহমেদ। শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।