মধ্যপন্থী থেকে উগ্রপন্থায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, সিরিয়ায় রাশিয়ার অব্যাহত সামরিক হামলা দেশটির মধ্যপন্থী বিদ্রোহী শিবিরকে ধীরে ধীরে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার গতকাল শনিবার এমন হুঁশিয়ারি দেন। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র জঙ্গিবাদী আল নুসরা ফ্রন্টের আদর্শিক গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। রাশিয়ার এই অভিযোগকে ‘উদ্ভট’ আখ্যায়িত করেন টোনার। তিনি বলেন, সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়ার জোটবদ্ধ নতুন আক্রমণ দেশটির জটিল পরিস্থিতিকে আরও ‘বিভ্রান্তিকর’ করে তুলছে। লাভরভ শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করেছে। তিনি বলেন, সেখানে শক্তিশালী জঙ্গিগোষ্ঠী জাবাথ ফাতেহ আল-শামের বিরুদ্ধে কোনো আক্রমণ করছে না যুক্তরাষ্ট্র। আল-কায়েদাসংশ্লিষ্ট এ গোষ্ঠী আগে আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।