মধ্যবিত্তের কর হ্রাস স্থায়ী হওয়া উচিত: বার্নি স্যান্ডার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর পুনর্গঠন আইনে করপোরেট পর্যায়ে কর হ্রাস করা হয়েছে। একই সঙ্গে কর হ্রাসের আওতায় এসেছে মধ্যবিত্তও। এই কর হ্রাসকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন বর্তমান প্রশাসনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বার্নি স্যান্ডার্স। সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই উদ্যোগের প্রশংসা করলেও বলেছেন, ‘করপোরেট কর হ্রাসের বিষয়টিকে যেভাবে স্থায়ী করা হয়েছে, মধ্যবিত্তের ক্ষেত্রেও তাই করা উচিত।’

ভারমন্টের এই ডেমোক্র্যাট সিনেটর বলেছেন, রিপাবলিকানরা মধ্যবিত্তের কর হ্রাসকে স্থায়ী রূপ দেয়নি। বর্তমান প্রশাসন করপোরেট ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে কর হ্রাসের পদক্ষেপ নিয়েছে। অথচ মধ্যবিত্তের কর হ্রাসকে অস্থায়ী তথা সাময়িক হিসেবে দেখানো হয়েছে। মধ্যবিত্তের জরুরি প্রয়োজনের বিষয়টির প্রতি গুরুত্বের সঙ্গে কি নজর দেওয়া হয়েছে যেমনটি আমাদের দেওয়া উচিত।