মনোনয়নের জন্য ট্রাম্পের প্রয়োজনীয় ডেলিগেট 'নিশ্চিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট নিশ্চিত করেছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপি গতকাল বৃহস্পতিবার তাদের নিজস্ব হিসাবের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করে প্রতিবেদন করেছে।
প্রতিবেদনে বলা হয়, ভোট না হওয়া রাজ্যগুলোর অল্পসংখ্যক ডেলিগেট এপিকে জানিয়েছেন, তাঁরা আগামী জুলাইয়ে দলের কনভেনশনে ট্রাম্পকে সমর্থন দেবেন। এতে করে তাঁকে সমর্থনকারী ডেলিগেটের সংখ্যা প্রয়োজনীয় ১২৩৭ ছাড়িয়ে গেল।
ট্রাম্পের সমালোচনায় ওবামা: এদিকে জাপানে জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কোনো সঠিক ধারণা ছাড়া সংবাদপত্রের শিরোনাম হতে বা টুইট পেতে ট্রাম্প বৈশ্বিক বিষয় নিয়ে নানা মন্তব্য করেন। গতকাল এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ট্রাম্পের কথাবার্তাকে আদৌ কতটুকু গুরুত্ব দেওয়া যায় তা নিয়ে বিশ্বনেতারা সন্দিহান। তাঁর কথা বিশ্বনেতাদের প্রচণ্ড বিব্রত করে।
ওবামা বলেন, কোন কথা যুক্তরাষ্ট্র তথা বিশ্বকে নিরাপদ রাখতে পারে বা সমৃদ্ধি আনতে পারে, এটা না ভেবেই মন্তব্য করাটা ট্রাম্পের অভ্যাস।