মর্টগেজের হার ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন
আমেরিকার মর্টগেজের হার ৫০ বছরের মধ্যে বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফ্রেডি ম্যাক প্রদত্ত ৮ মার্চের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ৩০ বছরের জন্য স্থিরকৃত ছিল ৩ দশমিক ২৯ শতাংশ। ১৫ বছরের জন্য ফিক্সড রেট মর্টগেজ ২ দশমিক ৭৯ শতাংশে নেমে এসেছে।
করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় ফেডারেল রিজার্ভ জরুরি ভিত্তিতে সুদের হার ১ থেকে ১ দশমিক ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। ফেডারেল সুদের হার কমানো ১০ বছরের মধ্যে ট্রেজারির অবনয়ন এবং করোনাভাইরাসের অব্যাহত আতঙ্কের ফলে মর্টগেজের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
অর্থনীতি বিশ্লেষক মার্ক বলেন, বাড়ি কিনতে আর্থিক সাহায্য অন্বেষণকারীদের এটি একটি সুবর্ণ সুযোগ। বাড়ি কেনার ব্যাপারে দর-কষাকষি নিয়ে খারাপ পরিবেশ সৃষ্টি হয়েছে। মর্টগেজ রেট আরও কমার সম্ভাবনা আছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলেটরসের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইউন বলেন, বাড়ি কেনার ক্ষেত্রে যারা দ্বিধায় আছেন নিম্ন সুদের হার তাঁদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটি রিয়াল এস্টেট সেক্টরেরও উপকারে আসবে।