প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনগতভাবে পরিবর্তিত (জিএমও) মশা ছড়িয়ে দিয়ে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধের পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে। এই পরিকল্পনার বিরুদ্ধে চেঞ্জ.ওআরজি নামে একটি ওয়েবসাইটে স্বাক্ষরের সংখ্যা ১ লাখ ৪৫ হাজারে উঠেছে। স্বাক্ষরকারীরা এই পরিকল্পনা বাস্তবায়ন না করার জন্য সরকারের কাছে দাবি তোলেন। পর্যটকবান্ধব দক্ষিণ ফ্লোরিডা অঞ্চলকে ‘পরীক্ষাক্ষেত্র’ হিসেবে গড়ে না তুলতে আহ্বান জানান তাঁরা। এ পরিকল্পনার লক্ষ্য পরীক্ষাগারে তৈরি বিশেষ বৈশিষ্ট্যের পুরুষ এডিস মশা ছড়িয়ে দেওয়া। তাদের সঙ্গে মিলিত হলে স্ত্রী এডিস মশা মারা যাবে।
এএফপি