মশা মারতে কীটনাশক ছড়ানো হবে
ওয়েস্ট নেইল ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মশা মারার জন্য নিউইয়র্কে কীটনাশক ছড়াবে স্বাস্থ্য বিভাগ। পুরো আগস্ট মাসে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ কুইন্সের ডগ্লাস্টন, বে টেরেস, লিটল নেক, অউবারডেল, কলেজ পয়েন্ট, ফোর্ট টটেন, মালবা এবং হোয়াইটস্টোন এলাকায় ট্রাক দিয়ে মশা মারা কীটনাশক স্প্রে করবে।
রাতে অধিকাংশ এলাকায় মশা নিরোধে কীটনাশক ছড়ানো হবে। নগরীর এসব এলাকার বাসিন্দাদের এই সময় যতটা সম্ভব বাসার ভেতরে থাকা উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে। কীটনাশকের সংস্পর্শে থাকা কোনো পোশাক বা ত্বক সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত বলে নগরীর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এয়ার কন্ডিশনার বন্ধ করার দরকার নেই। তবে বাসিন্দারা তাদের এসি ভেন্ট বন্ধ করতে পারে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ব্যবহার করা ওষুধ সংবেদনশীল। অন্যদের জন্য স্বল্প মেয়াদি চোখ বা গলায় জ্বালা করতে পারে।
নিউইয়র্কে ওয়েস্ট নেইল ভাইরাস ছড়ানোর মৌসুম জুন থেকে অক্টোবরের মধ্যে। এ ভাইরাসে সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ওয়েস্ট নেইল ভাইরাস মানুষ, পাখি, ঘোড়া এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের সংক্রামিত করতে পারে। ওয়েস্ট নেইল রোগে আক্রান্ত বেশির ভাগ লোকেরই কোনো লক্ষণ থাকে না। কেউ কেউ হালকা থেকে মাঝারি অসুস্থতা বোধ করতে পারে। তবে ৬০ বছরের বেশি বয়সী মানুষ মারাত্মক অসুস্থ হওয়ার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে থাকেন। দুর্বল প্রতিরোধ ব্যবস্থার লোকেরাও উচ্চ ঝুঁকিতে রয়েছে। মশার আক্রমণে ছড়িয়ে পড়া এ রোগ থেকে রক্ষার জন্যই মশা দমনের কীটনাশক ছাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।