মসজিদে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি মসজিদে গত সোমবার আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে জোসেফ মাইকেল শ্রাইবার নামে এক ব্যক্তিকে গত বুধবার আটক করেছে পুলিশ। আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁর কমপক্ষে ৩০ বছরের সাজা হতে পারে। তদন্ত কর্মকর্তারা বলছেন, শ্রাইবার এর আগে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ বিভিন্ন কথা পোস্ট করেছেন। তিনি যে মসজিদে হামলা চালিয়েছেন, সেটি ফোর্ট পিয়ের্সের ইসলামিক সেন্টার। ফ্লোরিডারই অরল্যান্ডোয় সমকামীদের নাইটক্লাবে গত জুনে রক্তক্ষয়ী হামলা চালানো ওমর মতিন মাঝে মাঝে সেখানে নামাজ পড়তে যেতেন।
রয়টার্স