মসজিদে হামলার চক্রান্তের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি মসজিদে ও সোমালীয় অভিবাসীদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির তিনজন নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন কুর্টিস অ্যালেন (৪৯), গ্যাভিন রাইট (৪৯) ও প্যাট্রিক ইউজিন স্টেইন (৪৭)। দীর্ঘ আট মাস তদন্ত শেষে গত শুক্রবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের ক্রুসেডার গোষ্ঠীর মিলিশিয়া বলে সবার কাছে পরিচয় দেন। তাঁরা হামলার লক্ষ্যে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধের তদন্ত করতে গিয়ে তাঁদের সম্পর্কে জানতে পারে।