মস্কোতে খুরশিদ সেলিমের চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের একক চিত্র প্রদর্শনী হয়ে গেল মস্কোর সেন্ট্রাল আর্টিস্ট হাউসে। ‘এবস্ট্রাকশন’ শিরোনামে গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই চিত্র প্রদর্শনীতে শিল্পীর ২০টি নতুন চিত্রকর্ম স্থান পায়। শিল্পীর প্রদত্ত তথ্য অনুসারে, এটিই ছিল মস্কোতে কোনো বাংলাদেশি শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী।