মহানগর আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল ব্রুকলিনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুর রহমান। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সামছু উদ্দিন আজাদ, স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. এন আমিন, সাইকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সভাপতি দুরদ মিয়া রনেল, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নাসির উদ্দিন, মুনতাসির বিল্লা দুলাল, শাহ মাসুদ শরিফ, চার্চ ম্যাকডোনাল্ড শাখার সভাপতি ইসমত হক খোকন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, ইউসুফ আলী, মো. লিটন, শওকত আকবর, শুভ আহমেদ, কামরুল হাসান, টিপু সুলতান প্রমুখ।
সভায় আবদুস সামাদ আজাদ তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং দলের সবার উদ্দেশে বলেন, আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্র এখন অনেক শক্তিশালী। সারা বছর আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে সবার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।