মহোৎসবে শ্রীমদ্ভাগবত পাঠ

নিউইয়র্কের ব্রঙ্কস স্টার্লিং বাংলা বাজার তানিয়া বিউটি সেলুনের নিচে পার্টি হলে কলি যুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও রঘুনাথের দধি চিড়া দণ্ড মহোৎসব নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। এতে এসব নিয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ শ্রীমদ্ভাগবত আলোচনা করেন পণ্ডিত শুভংকর গাঙ্গুঁলী। মুহুর্মুহু জয় ধ্বনি ও উলু ধ্বনির মাধ্যমে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই আলোচনা চলে।
এই মহোৎসবের আয়োজন করেন গোপাল কৃষ্ণ দাস, গৌরাঙ্গ মণ্ডল, সুদের ভট্টাচার্য, বাপি ভট্ট, আনন্দ দাস, কাঞ্চন দাস, অসীম দাস, অ্যাডভোকেট তপন সেন ও মুনমুন সেন, ইঞ্জিনিয়ার শ্যাম বৈদ্য, শুশান্ত দাস, উত্তম সমদ্দার, মাস্টার হীরালাল দাস, রণজিৎ সরকার, লিলি চক্রবর্তী, রত্না বিশ্বাস, শিল্পী পাল, গীতা অধিকারী প্রমুখ।
পরে আয়োজকদের পক্ষ থেকে পাঠক পণ্ডিত শ্রী শুভংকর গাঙ্গুঁলীকে বস্ত্র ও দক্ষিণাসহ শ্রীমদ্ভগবদ্ গীতা প্রদান করেন। আয়োজকগণ প্রতি মাসে শ্রীমদ্ভাগবত এর আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করে দেশ ও বিদেশে প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে মহোৎসবের সমাপ্তি ঘোষণা করেন।