মাইক পেন্সের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন—এমন একটি প্রতিবেদনকে ‘মানহানিকর ও আক্রমণাত্মক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আর দাঁড়াবেন না, এই ধারণায় কিছুসংখ্যক রিপাবলিকান একটি ‘ছায়া প্রচারণা’ শুরু করেছেন। এতে একাধিক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, পেন্স ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে আরেকবার না দাঁড়ালে সে ক্ষেত্রে তিনিই দাঁড়াতে পারেন। এ ছাড়া তিনি রাজনৈতিক তহবিল গঠনের জন্য একটি দল গড়েছেন বলেও ওই নিবন্ধে বলা হয়েছে। প্রতিক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট বলেছেন, প্রশাসনে বিভাজন তৈরি করতে এই প্রতিবেদনটি করা হয়েছে। এক বিবৃতিতে মাইক পেন্স বলেন, ‘ওই নিবন্ধের অভিযোগটি পুরোপুরি বানোয়াট’।