মাউন্ট ইভান্স থেকে গ্র্যান্ড ক্যানিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল নীল,সাদা-কালো বিচিত্র রঙের মেলায় নুইয়ে পড়েছে প্রকৃতি। সাগর-পাহাড়, নদী, গিরিখাত, মালভূমি, বিস্তীর্ণ সবুজ শ্যামলিমা। কোথাও খরস্রোতা নদী মিশেছে, কোথাও পাহাড় থেকে ধেয়ে আসা ঝরনা, বরফ গলা নদী—কী নেই আমেরিকা মহাদেশে। মিল-অমিল, সময়ের হেরফের সবই আছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে অহর্নিশ ভূ-বিজ্ঞানীর চুলচেরা বিশ্লেষণ করে যাচ্ছেন। কবির ভাষায়, যেন; ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!’
প্রকৃতির নানা খেয়ালিপনায় জড়ানো আমেরিকার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের ৫০ রাজ্য। এক-এক রাজ্যের প্রাকৃতিক গড়ন একেক রকম। ভারতের ছত্রিশগড় থেকে আমাদের স্বপ্না দি
বেড়াতে এসেছিলেন আমেরিকার কানসাসে। চট্টগ্রামের মেয়ে স্বপ্না দিদিকে (১৯অগাস্ট) লসঅ্যাঞ্জেলস বিমান বন্দর থেকে বিদায় দিতে গিয়ে এ ভ্রমণ। ৪ আগস্ট। কানসাসের উচিটা শহর
থেকে সোজা লসঅ্যাঞ্জেলস। টানা ১৫ দিনের
ভ্রমণে সঙ্গে ছিল মহাকাশের কক্ষপথে ঘুরে

বেড়ানো ৩০টি স্যাটেলাইটে নিয়ন্ত্রিত গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)। মাউন্ট ইভান্স, লিটল বেডলি কলোরাডো, গার্ডেন অব দি গডস, ইন্ডিপেনডেন্স পাস, টুইন লেক, এসপেন কলোরাডো, মেরুন বেল, জায়ন ন্যাশনাল পার্ক, হর্স শু বেন্ড, ব্রাইচ ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, আর্চ ন্যাশনাল পার্কসহ নানা প্রাকৃতিক আশ্চর্য দেখে চোখ ছানাবড়া।
এ বিশাল ভ্রমণে পথে নিজ দেশের একটা ছোট্ট (চড়ুই) পাখিকে দেখলে মনে হয়, এ পাখিতো আমার খুব আপন, চিরচেনা, এত সেদিন দেখেছিলাম আমার দেশের (বাংলাদেশ) পুকুর পাড়ে- ঝোপঝাড়ে। ভুল করেও ভুলে যেতে পারি না দেশীয় স্টাইলে রান্না-আড্ডা, ঘুরে বেড়ানো। হাজারো ব্যস্ততার মাঝে এ যেন বাড়তি পাওনা।
কলোরাডো; প্রাকৃতিক সৌন্দর্য যেখানে নুয়ে পড়েছে। কলোরাডোর মেরুন বেল, টু-ইন লেক, এসপেন সিটি, মাউন্ট এভান্স, গার্ডেন অব দি গডস্, ইন্ডিপেনডেন্স পাস যেন প্রকৃতির সাজানো রাজ্য। আমেরিকার ৫০ রাজ্যের মধ্যে কলোরাডো একটি প্রাচীন প্রাকৃতিক অবয়বে ঘেরা রাজ্য; যার বুক চিরে ঠাঁয় দাঁড়িয়ে আছে রকি মাউন্টেন, পাশ দিয়ে বয়ে চলেছে কলোরাডো নদী। রাজধানী ডেনভার থেকে শুরু করে যেদিকে চোখ যাবে সবুজের গড়াগড়ি। ইয়া বড়-বড় পর্বতমালার গা ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে পুরো ৭২টি শহর নিয়ে এ রাজ্য মাসের পর মাস ঘুরলেও শেষ করা যাবে না। বছরের নানা সময়ে প্রকৃতি ধারণ করে ভিন্ন ভিন্নরূপ। এখন চলছে গ্রীষ্মের দোলাচল। আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন ছুটে আসছে হাজার হাজার পর্যটক। কলোরাডোর প্রতিটি শহরে হোটেল-মোটেল রেস্তোরাঁয় ঠাঁই নেই।

সবচেয়ে দামি শহর এসপেন। নানা রঙের ফুলে সাজানো যেন নববধূর ঘোমটা মাথায় শহর এসপেন। শতবর্ষী একটি গাছের নাম এসপেন। একটি শেখর থেকে দল বেঁধে ওঠা এ গাছ পুরো শহরকে যেন আগলে রেখেছে। উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘ রকি পর্বতমালার উঁচু পাহাড় এলবাট থেকে নেমে আসা স্বচ্ছ জলের জোড়া লেক (টুইন লেক) ঘিরে পর্যটকের আনাগোনা বাড়ছে দিনদিন। মেরুন বেল ইউ আকৃতির এক অভূতপূর্ব প্রাকৃতিক স্থান। যেখানে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া আনন্দ উপভোগ করতে মানা নেই। সমুদ্র পৃষ্ট থেকে প্রায় চৌদ্দ হাজার ফুট ওপরে মাউন্ট ইভান্স ও ইনডিপেনডেন্স পাস। জিয়ন ন্যাশনাল পার্ক একদিনে ঘুরে বেড়ানো কারও পক্ষে সম্ভব নয়। যদিও পার্কে ঢুকতে চোখে পড়বে শাটল বাস। ১০-১৫ মিনিট পরপর নির্দিষ্ট স্টপ থেকে ছাড়ছে। পার্কের মূল স্পটগুলোর সামনে দাঁড়িয়ে সুন্দর সাবলীল ভাষায় এ সম্পর্কে বর্ণনা দেন ড্রাইভার। নানা রঙের পাহাড় দেখে মনে হয়—এ যেন কোনো এক শিল্পীর কল্পকাহিনীতে আঁকা অবয়ব। পাহাড়ের ফাঁকে-ফাঁকে বিশেষ কায়দায় হাঁটার (হাইকিং) পাহাড়ি পথ রয়েছে।

ইন্ডিপেনডেন্স পাস, গ্র্যান্ড ক্যানিয়ন, ব্রাইচ ক্যানিয়ন, আর্চেস ন্যাশনাল পার্কে পর্যটকেরা
ইন্ডিপেনডেন্স পাস, গ্র্যান্ড ক্যানিয়ন, ব্রাইচ ক্যানিয়ন, আর্চেস ন্যাশনাল পার্কে পর্যটকেরা

এসব পথে যুক্তরাষ্ট্র, চীন দেশের লোকজনকে হাঁটতে দেখা যায়। মাইলের-পর মাইল বিপদসঙ্কুল এ পাহাড়ি পথে হাটতে অনেকে পছন্দ করেন। চলতি পথে হঠাৎ সরু হয়ে ওপরে-নিচে পাহাড়ের আঁকাবাঁকা পথে লেখা রয়েছে—অ্যাঞ্জেলস ল্যান্ডিং। গ্রীষ্মের (সামার) এ সময়ে পার্কের পর্যটকদের ভিড়ে কোথাও যেন ঠাঁই নেই। তবুও ছুটছে মানুষ। ব্রাইচ ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, আর্চেস ন্যাশনাল পার্ক—ভূ-তত্ত্ববিদদের মতে, মিলিয়ন-মিলিয়ন বছর আগে এসব ক্যানিয়ন সমুদ্রগর্ভে ছিল। প্রাকৃতিক কোনো অঘটনে এসব ক্যানিয়ন ভূপৃষ্ঠে উঠে এসেছে। সত্যিই অসাধারণ-ভয়ংকর এ ক্যানিয়নগুলো যুগ-যুগান্তর ধরে রুদ্রমূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে।
এসব গিরিখাত দেখলে ইচ্ছা হয় একটু নেমে দেখি নিচে কী অবস্থা!
অ্যারিজোনা রাজ্যের পেজ শহরের চোখ জুড়ানো ‘হর্স শু বেন্ড’ ক্যানিয়ন। সমুদ্রপৃষ্ট থেকে ৪হাজার ফুট ওপরে এ ক্যানিয়নে নিচে তাকালে মনে হবে এক বিশাল নদী। চারদিকে স্বচ্ছ জল। বছরের একেক সময় একেক রূপ ধারণ করে থাকে। ভূ-প্রাকৃতিক গঠনের এক ব্যতিক্রম নিদর্শন আর্চেস ন্যাশনাল পার্ক। চোখ ফিরানোর ফুরসত নেই যেখানে। পাহাড়ের এত রং। জনশ্রুতি রয়েছে, বিশাল-বিশাল প্রাকৃতিক জানালা, চোখ (চারদিকে পাহাড় মাঝখানে চলাফেরা করা যায়) কালের সাক্ষী হয়ে আজও পর্যটকদের মূল আকর্ষণ হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে।