প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের লড়াইয়ে নামলেন সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। গতকাল শনিবার দুপুরে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে কয়েক হাজার সমর্থকের সামনে হিলারি তাঁর প্রার্থিতার ঘোষণা দেন। ঘন কালো মেঘের কারণে বৃষ্টির আশঙ্কা তাঁর সমর্থকদের দমাতে পারেনি। হিলারির বক্তব্যের মধ্যে ঘন ঘন হর্ষধ্বনি দিয়ে সমর্থন জানান তাঁরা। ৬৭ বছর বয়সী হিলারির এটি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর দ্বিতীয় প্রচেষ্টা। হিলারি ক্লিনটন আট বছর নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন। ছিলেন পররাষ্ট্রমন্ত্রীও।
এএফপি