মানসিক রোগীর ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মানসিক রোগীর ফাঁসি অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বিচারক। ওই রোগীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের জন্য করা আবেদন গত বুধবার নাকচ করে দেন বিচারক। স্কট পেনেটি নামের ওই লোক ৩০ বছর ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন। টেক্সাসের গভর্নরের কাছে পেনেটির হয়ে ক্ষমা চেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তাঁর পক্ষে আরও দাঁড়িয়েছেন মেন্টাল হেলথ আমেরিকা সংগঠন ছাড়াও অনেক মনোবিজ্ঞানী, সাবেক বিচারপতি ও কয়েকজন আইনজীবী। পেনেটির আইনজীবী বলেছেন, ‘তাঁর প্রাণভিক্ষা পাওয়ার অধিকার আছে।
এএফপি