মানিক ঢালির আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি লুৎফর রহমান ওরফে মানিক ঢালি (৪৩) আত্মহত্যা করেছেন। গত ৩১ মে দুপুরে ফাঁস নেন তিনি। মানিকের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়ায়। তাঁর আত্মহত্যার কারণ এখন জানা যায়নি।
জ্যাকসন হাইটসের একটি মসজিদে ১ জুন মানিক ঢালির জানাজা হয়। তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে। শরিয়তপুর জেলার নড়িয়ায় গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
মানিক ঢালি স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন জ্যামাইকার ১৬১-০৭, ৮৫ অ্যাভিনিউয়ে নিজ বাড়িতে। তাঁর বড় মেয়ের বয়স ১৫ বছর। এ ছাড়া তাঁর ১৪ বছর বয়সী এক ছেলে ও আড়াই বছরের আরেকটি মেয়ে রয়েছে। পেশায় ছিলেন ক্যাবচালক। বাড়ি কিনেছিলেন ঋণ নিয়ে। এ নিয়ে অর্থনৈতিক চাপে থাকলেও এটিকেই তাঁর আত্মহত্যার কারণ বলে মনে করছেন না স্বজনেরা।