মানিকগঞ্জ সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

মানিকগঞ্জ সোসাইটির ইউএসএর নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সময় ৩ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউনে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় গঠিত এ কমিটিতে আনিসুর রহমান কায়সার সভাপতি ও জিনাত রেহেনা রীনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠনের আগে সাধারণ সভায় বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এস এম জুয়াহেরুর রহমান জুয়েল। নির্বাচন পরিচালানা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল বারেক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিল মোহাম্মদ, আলী আজগর খান, মো. মোখলেছুর রহমান, মঞ্জুরুল হাসান, আশ্রাফ আলী খান, দেওয়ান আব্দুর রউফ ও আতাউর রহমান।