মানুষের পাশে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতরণের জন্য পণ্য নিয়ে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সদস্যরা
বিতরণের জন্য পণ্য নিয়ে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সদস্যরা

মহামারি পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক্। সিলেটের কিছু দুর্গত পরিবারের কাছে ভালোবাসার উপহার পৌঁছে দেওয়ার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশ এই মুহূর্তে আমেরিকা। আরও ভালো করে বললে নিউইয়র্ক অঙ্গরাজ্য ও নগর। নিউইয়র্ক নগরীতে বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীদের অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হন। অনেকে এরই মধ্যে মারা গেছেন। অনেকেই চাকরি হারিয়ে আর্থিক কষ্টে রয়েছেন। সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক্—এরও অনেক কর্মকর্তা ও সদস্য ভাইরাসটির শিকারে পরিণত হয়েছেন। কিন্তু নিজেদের এমন মহাবিপদ মুহূর্তেও সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন প্রিয় মাতৃভূমি সিলেটের দুর্গত মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।