মামলা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে ‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডকের ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন সরকার কোনো ফৌজদারি মামলা করবে না। মারডকের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান নিউজ করপোরেশন এবং টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স সোমবার বিবৃতি দিয়ে বলেছে, মার্কিন বিচার মন্ত্রণালয় তদন্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে। মারডকের নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকা এক স্কুলছাত্রীসহ অনেকের ফোনালাপে আড়ি পেতেছিল এবং এ জন্য সরকারি কর্মচারীদের অর্থ দিয়েছিল। ২০১১ সালে এ ঘটনা ফাঁস হলে তোলপাড় শুরু হয়।
এএফপি