প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ থেকে আপাতত সরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ওই অবরোধ আরোপের পরিকল্পনা করেছিল ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের উদ্যোগ বিলম্বিত রাখার সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। ওয়াশিংটন ডিসি থেকে গত বুধবারই ওই নতুন অবরোধের ঘোষণা দেওয়ার কথা ছিল। ইরান ছাড়াও হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ওই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করার কথা ছিল।
এএফপি