মার্কিন ঔপন্যাসিক সল্টারের প্রয়াণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ঔপন্যাসিক জেমস সল্টার (৯০) মারা গেছেন। নিউইয়র্কের স্যাগ হারবারে গত শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯২৫ সালে জন্মগ্রহণকারী এই লেখক ছিলেন মার্কিন বিমানবাহিনীর পাইলট। প্রশান্ত মহাসাগর এলাকা থেকে ফ্রান্সে বদলি হওয়ার পর তিনি লিখতে শুরু করেন। মেজর পদে উন্নীত হওয়ার পর সামরিক বাহিনী ছেড়ে দিয়ে উপন্যাস ও ছোটগল্প রচনায় মনোযোগ দেন। নামী লেখক হলেও তাঁর বইয়ের সংখ্যা কম, সব মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত উপন্যাসের সংখ্যা ছয়। সর্বশেষ অল দ্যাট ইজ উপন্যাসটির মধ্য দিয়ে তিনি দেশের বাইরে বিশেষ পরিচিতি পান। ২০১২ ও ১৯৮৯ সালে তিনি সম্মানজনক দুটি পুরস্কার অর্জন করেন। এএফপি।