মার্কিন কারাগারে রুশ এমপিপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে কম্পিউটার হ্যাক করার দায়ে রাশিয়ার একজন পার্লামেন্ট সদস্যের ছেলেকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেলেজনেভ নামের ওই এমপি। তাঁর ছেলে রোমান ভ্যালেরেভিকে (৩২) গত বছরের আগস্টে দোষী সাব্যস্ত করা হয়। ভ্যালেরেভির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন রেস্তোরাঁর কম্পিউটার হ্যাক করে ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছেন। ওই কারাদণ্ডের রায়কে ‘মানুষখেকোদের’ দেওয়া বলে তীব্র নিন্দা জানিয়ে এমপি সেলেজনেভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, তাঁর ছেলেকে ‘অপহরণ’ করা হয়েছে।
বিবিসি