মার্কিন গোয়েন্দা তথ্যে হ্যাকারদের হানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাকিংয়ের এই খবরের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ছবি: রয়টার্স
হ্যাকিংয়ের এই খবরের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক সদস্যদের স্পর্শকাতর তথ্যে হ্যাকাররা হানা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই হ্যাকাররা চীনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বড় ধরনের একটি হ্যাকিংয়ের তথ্য গত সপ্তাহে প্রকাশিত হয়। কিন্তু মার্কিন কর্মকর্তারা এখন দ্বিতীয়বার হ্যাকিংয়ের তথ্য জানাচ্ছেন।
সবশেষ এই হ্যাকিংয়ের ফলে মার্কিন নিরাপত্তা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা ভয় দেখিয়ে সুবিধা বাগানোর মতো পরিস্থিতিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।