মার্কিন নির্বাচনের খণ্ডচিত্র
যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। দেশের ৪৫তম প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন মার্কিনরা। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন, নাকি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাসিন্দা হবেন হোয়াইট হাউসের—তা নির্ধারণে চলছে ভোট গ্রহণ। ছবিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খণ্ডচিত্র—

হিলারি ক্লিনটন নিউইয়র্কে নিজের ভোট দেন। ভোট দেওয়ার পর সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন তিনি।

এই শিশুটির মা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। মায়ের দেখাদেখি সে–ও ট্রাম্প-সমর্থক। ছবিটি কানেটিকাটের।

ভোটকেন্দ্রের এই ছবিটি কানেটিকাটের গ্রিনউইচ হাই স্কুলের।

নিউইয়র্কে ভোট দেওয়ার পর সমর্থকদের সঙ্গে কথা বলছেন হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

নর্থ ক্যারোলাইনার ভোটকেন্দ্রের চিত্র এটি।

কীভাবে ভোট দিতে হবে, তার নমুনা লেখা কাগজ। ছবিটি নর্থ ক্যারোলাইনার।

ভোট দেওয়ায় ব্যস্ত এক বৃদ্ধ। ছবিটি ভার্জিনিয়ার।

ভার্জিনিয়ার পটোম্যাক মিডল স্কুল কেন্দ্রে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট দেওয়া যাবে—সে কথাই লেখা আছে।

মিজৌরিতে ভোট দেওয়ার জন্য শেষরাত থেকে লম্বা সারিতে ভোটারদের অপেক্ষা।

নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন—সে কথাই জানান দিচ্ছেন এই ভোটার। ছবিটি সাউথ ক্যারোলাইনার।

পেনসিলভানিয়ায় শেষ নির্বাচনী প্রচারে হিলারি ক্লিনটনের সঙ্গে ছিলেন তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি ক্লিনটন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

পরিবারের সদস্যদের নিয়ে নিউ হ্যাম্পশায়ারে শেষ নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প।

হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হলে এটি হবে ঐতিহাসিক ছবি। তখন বলা হবে, এক ফ্রেমে বন্দী বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট।