মার্কিন নৌবাহিনীর লেজার অস্ত্র কার্যকর প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নৌবাহিনীর তৈরি লেজার অস্ত্রের সক্ষমতা প্রমাণিত হয়েছে। নৌবাহিনীর গবেষণা কেন্দ্র গত বুধবার এ কথা জানায়। খবর সিএনএন ও স্কাই নিউজের।
দূর সাগরে একটি নৌযানের ওপর রাখা গ্রেনেড উৎক্ষেপক ধ্বংস এবং একটি চালকবিহীন (ড্রোন) বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে সক্ষমতার প্রমাণ দেয় ৪ কোটি ডলারের ওই লেজার অস্ত্র। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটির পরীক্ষা চালানো হয়। নৌবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৩০ কিলোওয়াটের লেজার অস্ত্রটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটিকে ধ্বংস করে ফেলে। এ ছাড়া, নির্দিষ্ট দূরত্বে নৌযানের ওপর রাখা একটি রকেটচালিত গ্রেনেডকেও শক্তিশালী লেজার রশ্মি দিয়ে ধ্বংস করা হয়।