মার্কিন বাহিনীতে তৃতীয় লিঙ্গের ঠাঁই হবে না: ট্রাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি ‘কোনোভাবেই’ চাকরি করতে পারবেন না। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, সামরিক বাহিনীতে এমন ব্যক্তির উপস্থিতি ‘বিপুল চিকিৎসা ব্যয় ও বিপত্তি’র কারণ হয়ে দাঁড়ায়।
গত জুন মাসের শেষের দিকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেওয়া শুরু করার বিষয়ে ওবামা প্রশাসনের পরিকল্পনা ছয় মাস পিছিয়ে দেন পেন্টাগন প্রধান জিম ম্যাটিস। দেশটির সামরিক বাহিনীতে কর্মরত ১৩ লাখ মানুষের মধ্যে আনুমানিক আড়াই হাজার থেকে সাত হাজার তৃতীয় লিঙ্গের মানুষ।