মার্কিন বিমানকে চীনের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের দুটি যুদ্ধবিমান ‘বিপজ্জনকভাবে’ একটি মার্কিন সামরিক বিমানের পথরোধ করেছে বলে অভিযোগ তুলেছে পেন্টাগন। ১৭ মে আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তাদের এক মুখপাত্র বলেন, দক্ষিণ চীন সাগরের আকাশে যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানটি নিয়মিত টহল দেওয়ার সময় চীনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয়। এক সামরিক কর্মকর্তা বলেন, ওই সময় সংঘর্ষ এড়াতে মার্কিন পাইলট তাঁর বিমানটিকে প্রায় ৬০ মিটার নিচে নামিয়ে আনতে বাধ্য হন। বিষয়টি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ও কূটনৈতিক মহলেও তুলেছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিবিসি