মার্কিন সিনেটর দুর্নীতিতে অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় সিনেটর গতকাল বুধবার দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন। 
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ডেমোক্র্যাট বব মেনেনডেজের বিরুদ্ধে দুর্নীতির ১৪টি অভিযোগ আনা হয়েছে।
নিউজার্সির এই রাজনীতিবিদের বিরুদ্ধে ফ্লোরিডার এক চিকিৎসককে সুবিধা পাইয়ে দিতে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়। সালোমন মেলগেন নামের ওই চিকিৎসক মেনেনডেজের অনেক দিনের বন্ধু।
সংবাদ সম্মেলন ডেকে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন মেনেনডেজ। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন তিনি।
মেনেনডেজের বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, ঘুষ দেওয়ার মতো বিষয় রয়েছে।
মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করা মেনেনডেজ বলেন, তিনি চুপ থাকবেন না। অভিযোগ মোকাবিলা করবেন।
নিউজার্সির একটি প্রভাবশালী পত্রিকা মেনেনডেজকে সিনেটরের পদ থেকে পদত্যাগ করা আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান ও কিউবা নীতির একজন কড়া সমালোচক মেনেনডেজ।