প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে আন্তর্জাতিক দাতব্য সংগঠন মেদসঁ সঁ ফ্রতিয়েখের (এমএসএফ) হাসপাতালে গত বছরের মার্কিন বিমান হামলার ঘটনায় সংশ্লিষ্ট সেনাদের বিচার চেয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা। সামরিক তদন্ত শেষে গত শুক্রবার পেন্টাগন বলেছে, ওই হামলার ঘটনাটি পুরোপুরি ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। এটি কোনো ‘যুদ্ধাপরাধ’ নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনাদের পদাবনতি, সতর্কতাসহ নানা রকম সাজা দেওয়া হয়েছে। কিন্তু হামলায় স্বজন হারানো যুবক হামদুল্লাহ বলেন, ‘এটা ছিল মার্কিন সেনাদের ইচ্ছাকৃত হামলা। তাঁদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত।’ জাহিদুল্লাহ নামে আরেকজন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মন্তব্য একেবারেই রসিকতার শামিল।’ ওই হামলায় হাসপাতালটির কর্মী-রোগীসহ ৪২ জন নিহত হয়।
এএফপি