মার্কিন সেনাবাহিনীতে চীনা ড্রোন ব্যবহার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীতে চীনা কোম্পানি এসজেড ডিজেআই টেকনোলজি লিমিটেড নির্মিত ড্রোন ব্যবহার বন্ধ করা হয়েছে। গত ২ আগস্ট মার্কিন সামরিক বাহিনী এক স্মারকের মাধ্যমে সব সংশ্লিষ্ট বিভাগে এ নির্দেশ দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে গত ৫ আগস্ট রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর এ-বিষয়ক ওই স্মারকে ডিজেআই কোম্পানির ড্রোনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সফটওয়্যারসহ অন্যান্য উপকরণ ব্যবহার করে এমন সব ড্রোনও ব্যবহার বন্ধের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বর্তমানে ব্যবহারে রয়েছে ডিজেআই কোম্পানির এমন সব সরঞ্জামের ব্যবহার দ্রুততম সময়ে বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিজেআই কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে ‘বিস্ময় ও হতাশা’ ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এ বিষয়ে এমনকি আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনাও করা হয়নি। এটি সত্যিই বিস্ময়কর।’
এ বিষয়ে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ডোভ শোয়ার্টজ রয়টার্সকে জানান, সেনাবাহিনীর ও নৌবাহিনীর পরীক্ষাগারে সমন্বিত গবেষণার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।