মার্কিন হুমকির কড়া সমালোচনায় মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার হামলার অভিযোগ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘নজিরবিহীন’ হুমকির কড়া সমালোচনা করেছে মস্কো। মার্কিন কর্তৃপক্ষ বলছে, তাদের বিরুদ্ধে রাশিয়া একের পর এক সাইবার হামলা চালিয়েছে। ওয়াশিংটন এর জবাব দেবে। ক্রেমলিন গতকাল শনিবার এ হুমকির সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কো হস্তক্ষেপের চেষ্টা হিসেবে সাইবার হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আনুষ্ঠানিক অভিযোগ করে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার এনবিসিকে বলেছেন, ওই হ্যাকিংয়ের অভিযোগ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র।