মার্কিনবাহিনী থেকে ৪০ হাজার সেনা কমানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনী থেকে আগামী দুই বছরের মধ্যে ৪০ হাজার সদস্য কমানো হবে। মার্কিন বাহিনীর সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এএফপির খবরে এ কথা জানানো হয়। এর আগে মার্কিন সেনাবাহিনী থেকে সদস্য সংখ্যা কমানোর খবর প্রকাশিত হলেও এর সত্যতা কেউ নিশ্চিত করেনি।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ফোর্স ম্যানেজমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল র‍্যান্ডি জর্জ বলেন, সেনা সদস্য হ্রাসের তালিকায় মেজর ও ক্যা​প্টেন পদমর্যাদার কর্মকর্তা এবং সাধারণ সেনা রয়েছেন। তাঁদের এ সেনাসংখ্যা কমানোর কথা জানানো হয়েছে।

র‍্যান্ডি জর্জ বলেন, সেনাবাহিনীতে ৮ শতাংশ ছাঁটাই হলে কর্মশক্তি কমবে। এতে সেনার সংখ্যা চার লাখ ৯০ হাজার থেকে কমে চার লাখ ৫০ হাজারে দাঁড়াতে পারে।

২০১৮ সালের মধ্যে সেনাবাহিনী থেকে ছাঁটাই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা হবে। ওই সময়ের মধ্যে সেনাসংখ্যা কমিয়ে এক লাখ ২০ হাজারে নিয়ে আসা হবে।