মার্কিনরা পর্যাপ্ত ফল ও সবজি খাচ্ছেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা প্রবাদ রয়েছে যে দৈনিক একটি আপেল খেলে ডাক্তার দূরে থাকে। অর্থাৎ প্রতিদিন একটা আপেল খেলে রোগ-ব্যাধি থাকে না, শরীর সুস্থ থাকে। কিন্তু বাস্তবে আমরা অনেকেই এই নীতি মেনে চলি না কিংবা পালন করি না।
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) নতুন গবেষণায় দেখা গেছে, মাত্র ১২ ভাগ আমেরিকান পরামর্শ অনুযায়ী দৈনিক ফলমূল খেয়ে থাকেন। আর মাত্র নয় শতাংশ আমেরিকান প্রচুর শাক-সবজি খেয়ে থাকেন।
এই গবেষণা নিশ্চিত করেছে, আমেরিকানরা সবজি তেমন একটা খান না। নিউইয়র্ক ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য বিষয়ের অধ্যাপক ম্যারিন নেসলে যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, এ গবেষণায় প্রাপ্ত তথ্য বাস্তবতার কাছাকাছি। এই গবেষণা পরামর্শই দেওয়া হয়, আরও সস্তায় ও সহজে ফল ও সবজি পাওয়ার জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে।
নারী-পুরুষ নির্বিশেষে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ২০১৫ সালে নেওয়া সিডিসির পরিসংখ্যানে দেখা যায়, কোন কোন অঙ্গরাজ্যের জনগণ দৈনিক অতি সামান্য সবজি কিংবা ফল খেয়ে থাকেন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।
জরিপে দেখা গেছে, পুরুষের তুলনায় নারীরা বেশি ফল খেয়ে থাকেন। এ থেকে পুরুষদের ৯ দশমিক ২ শতাংশ এবং নারীদের ১৫ দশমিক ১ শতাংশ ফল খেয়ে থাকেন। অন্যদিকে সবজির ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের হার হলো মাত্র ৭ শতাংশ । কিন্তু ধনীদের হার হলো ১১ দশমিক ৪ শতাংশ।
আপনি কোথায় বসবাস করেন তার ওপরও সবজি খাওয়া নির্ভর করে। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের মাত্র ২ দশমিক ২ শতাংশ বাসিন্দা সবজির খেয়ে থাকেন। আর আমেরিকার সর্বাধিক সবজি উৎপাদনকারী অঙ্গরাজ্য আলাস্কার ১২ শতাংশ বাসিন্দা সবজি খান।
এখানে প্রশ্ন হচ্ছে, আমেরিকার মানুষ কেন পর্যাপ্ত সবজি কিংবা ফল খান না। এর প্রধান কারণ হলো এখানে বহু রকমের খাবার পাওয়া গেলেও তাদের খাবার তালিকায় স্বাস্থ্যকর খাদ্য থাকে না। কিছু লোক রয়েছেন তারা ফল কিংবা সবজি খেতে পছন্দ করেন না। আর কিছু লোক এগুলো খাওয়ার ব্যয় বহন করতে পারেন না।
আমেরিকার ১৩ দশমিক ৫ মানুষ প্রচুর তাজা শাক-সবজি ও ফল খাওয়ার মতো অর্থ আয়ে সামর্থ্য নন। এ জন্য সস্তায় ফল ও ফসল উৎপাদনের উপযোগী জমি এবং প্রক্রিয়াজাত খাবারের ব্যবস্থা করতে হবে।
আমেরিকার কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আমেরিকার মোট কৃষিজমির মাত্র ২ শতাংশ ফল ও সবজি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সবজি ও ফল উৎপাদনের জন্য ভূমির পরিমাণ কমপক্ষে দ্বিগুণ করতে হবে।