মার্টিন ছিলেন সশস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের মিজৌরির কৃষ্ণাঙ্গ তরুণ অ্যান্টোনিও মার্টিন (১৮) বন্দুক তাক করেছিলেন। পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, তাঁদের তদন্তে এ ব্যাপারে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মিজৌরির সেন্ট লুইস শহরের উপকণ্ঠ বার্কলির এক পেট্রলপাম্পে গত ২৩ ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত হন মার্টিন। সশস্ত্র মার্টিন পুলিশের একজন সদস্যের দিকে অস্ত্র তাক করলে তিনি আত্মরক্ষার্থে গুলি চালান বলে জানান বার্কলির পুলিশপ্রধান ফ্র্যাঙ্ক ম্যাককল। মার্টিনকে তিনটি গুলি করা হয়। পেট্রোলপাম্পটিতে চুরির অভিযোগ শুনে সেখানে যায় পুলিশ। সেন্ট লুইসেরই ফার্গুসন শহরতলিতে গত আগস্টে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মারা যান কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন। ওই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এএফপি