মায়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছে জিম্মি মার্কিন সাংবাদিক স্টিভেনস সটলফকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর মা সারলি সটলফ। গত বুধবার এক আবেগঘন ভিডিও বার্তায় আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির কাছে এই আবেদন জানান তিনি। সম্প্রতি মার্কিন সাংবাদিক জেমস ফলিকে আইএস হত্যা করার সময়ই স্টিভেনসকে জিম্মি করার খবর প্রকাশিত হয়।