মায়ের আবেদনে ৭-৮ বছর লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোন আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়। সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোনে ও ফেসবুকে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন নাজমুল আলম।
২৭ ডিসেম্বরে প্রচারিত অনুষ্ঠানের প্রথমে অ্যাটর্নি নাজমুল আলম ইমিগ্রান্ট বা অভিবাসীদের নাগরিকত্বের ব্যাপারে আলাপ করার পাশাপাশি দর্শকদের প্রশ্নের উত্তর দেন।
এদিন অনুষ্ঠানের প্রথমে ব্রঙ্কস থেকে হাসান প্রশ্ন করেন—তাঁর বাবার গ্রিনকার্ড নবায়ন করার জন্য দিয়েছিলেন, ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপও শেষ। কিন্তু ফিঙ্গার প্রিন্ট করার পর ৯০ দিন অপেক্ষার পর তিনি তাদের কাছে ফোন করলে তারা বলে, তারা তাঁর বাবার আরেকটি ইন্টারভিউ নিতে চায় এবং এ জন্য তারা একটি লেটার পাঠাবে। কিসের এখন তারা ইন্টারভিউ নেবে, সেটি আমরা বুঝদে পারছি না।
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, গ্রিনকার্ড নবায়নের জন্য কোন ইন্টারভিউ কল করে না। নিশ্চয় ওনার প্রথম রেফারেন্সের সঙ্গে এখনকার রেফারেন্সের কোন অমিল পেয়েছে, সে জন্য তারা সত্যতা যাচাইয়ের জন্য এই ইন্টারভিউ কল করেছে। তবে কোন ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা না থাকলে এতে কোন অসুবিধা হবে না। ইন্টারভিউ দিতে পারেন। কিন্তু এ ব্যাপারে একজন অ্যাটর্নির পরামর্শ নিতে এবং তাকে একজন অ্যাটর্নির সঙ্গে ইন্টারভিউয়ে যেতে দিতে পরামর্শ দেন।
পেনসিলভানিয়া থেকে কামরুন জানতে চান, তার এক আত্মীয় মাল্টিপল ভিসায় আসছেন। তারা এখানে থাকার উদ্দেশ্যে আসছেন এবং তাদের ছেলেমেয়েকে এখানে স্কুলে ভর্তি করিয়েছেন। এখন তারা দেশে গিয়ে ফিরে আসতে কি তাদের ইমিগ্রেশনে কোন সমস্যা হবে?
জবাবে নাজমুল আলম বলেন, অবশ্যই সমস্যা আছে। কারণ তাঁরা যখন বাংলাদেশ থেকে আসতে চাইবেন, তখন ইমিগ্রেশন অফিসে প্রশ্ন করবে তাঁদের বাচ্চারা কোথায় আছে এবং কোথায় লেখাপড়া করে। তখন তাঁরা উত্তর দিতে হবে কোথায় তারা পড়ালেখা করছে। এ দেশে লেখাপড়ার অধিকার একমাত্র লিগ্যাল কার্ডে যারা আছে, তাদের জন্য। অন্যভাবে যারা আসেন তাদের টিউশন ফি দিয়ে পড়ালেখা করতে হবে। ব্যাপারে একজন অ্যাটর্নির পরামর্শও নিতে বলেন তিনি।
ফেরদৌস খান লিখেছেন, এফ–৪ ক্যাটাগরিতে ভারমন্ট সেন্টার পিডি ২০১২ সালের ১ জানুয়ারি এখানে আপ্রুভ হচ্ছে না কেন? কি করা উচিত? আর কেস প্রসেসিং টাইম ২০০৯ সালের মধ্যেই ওঠানামা করছে এই ১ বছর ধরে, কেন?
জবাবে নাজমুল আলম জানান, ভিসার একটি নিউমেরিক্যাল নম্বরের কারণে এমন হচ্ছে।
ব্রুকলিন থেকে রায়হান জানতে চান, তার একজন আংকেল আগে বি–১ ক্যাটাগরিতে একবার এখানে এসেছিলেন। এসে তিনি অ্যাসাইলাম ইমিগ্রেশনের আবেদন করেছিলেন। আবেদনটি গ্রহণ করা হয়নি, এরপর তিনি ১২ বছর পরে দেশে চলে যান। এখন আবার তার জন্য এফ–৪ ক্যাটাগরিতে আবেদন করেছেন তাঁর ভাই। এখন কি তিনি এফ–৪ ক্যাটাগরিতে ভিসা পেয়ে আসতে পারবেন?
জবাবে নাজমুল বলেন, তিনি আসতে পারবেন, তবে এখানে একটি শর্ত আছে। সেটি হলো অ্যাসাইলাম অগ্রাহ্য হলে সেই লোক আমেরিকার বাইরে অন্তত ১০ বছর থাকতে হবে এবং অ্যাম্বাসিকে তার আগের ব্যাপারে সম্পূর্ণ জানাতে হবে। এসবের কোন কথা যেন জানাতে এড়িয়ে না যান। তা নাহলে তিনি ভিসা পাবেন না।
জ্যোতি আক্তার জানতে চান, এফ–৪ ক্যাটাগরিতে আমাদের আয় ৩৪–এর প্রায়োরিটি ডেট নেই, রিসিভ ডেট আছে কীভাবে জানব প্রায়োরিটি ডেট?
জবাবে নাজমুল আলম জানান, এফ–৪ ক্যাটাগরিতে প্রথমে তারা রিসিভ লেটার দেয়, তখন রিসিভ ডেট থাকে। আপ্রুভাল লেটারের জন্য অপেক্ষা করতে হবে, আপ্রুভাল লেটার আসলে প্রায়োরিটি ডেট পাবেন।
কাওসার আহমেদ লিখেছেন, তিনি তিন বছর আগে পলিটিক্যাল অ্যাসাইলামের বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। কিন্তু পর্যন্ত কোন রেজাল্ট পান নাই। এত দেরি হওয়ার কারণ কি?
জবাবে নাজমুল আলম অ্যাসাইলাম অফিসে খবর নেওয়ার পরামর্শ দেন।
এনাম উদ্দিন জানতে চান, সিটিজেন মা যদি তার বিবাহিত ছেলের জন্য আবেদন করেন, কত দিন লাগবে? জবাবে নাজমুল বলেন সিটিজেন মা এপ্লাই করলে ৭-৮ বছর লাগবে।
টেলিফোনে ফয়জুল হক চৌধুরী নামে একজন দর্শক জানতে চান, তাঁরা স্বামী-স্ত্রী আমেরিকান সিটিজেন, তারা তাদের মেয়ের জন্য পাঁচ বছর হয় আবেদন করেছেন। এখন পর্যন্ত আপ্রুভাল লেটারও পাননি। মেয়ে বিবাহিত ছিল, বর্তমানে তার ডিভোর্স হয়েছে। ডিভোর্সের পেপারও দেওয়া হয়েছে। তিনি এই আবেদনের কোন ক্যাটাগরিতে পড়েন, তাও জানতে চান?
জবাবে নাজমুল বলেন, ডিভোর্সের কাগজপত্র সাবমিট করলে কোন অসুবিধা নেই, মেয়ে ও নাতি–নাতনি আসতে পারবে। সিটিজেন বাবা–মায়ের আবেদনের ক্যাটাগরিটা হচ্ছে এফ–৩। আপ্রুভাল লেটার না পেলে ভিসা অফিসে ফোন করতে বলেন।
মাহফুজুর রাহমান জানতে চান, ঢাকা অ্যাম্বাসিতে মামলার কুয়েরি দিলে কত দিন পর রিপ্লাই দেয়?
জবাবে নাজমুলা আলম বলেন, যদি অনলাইনে অ্যাকাউন্ট থাকে, তবে তারা সঙ্গে সঙ্গে জবাব দেয় আর অনলাইন অ্যাকাউন্ট না থাকলে দেরি হবে। অনলাইন অ্যাকাউন্ট না দিয়ে ইমেইল দিলে ইমেইল চেক করতে বলেন।

ভিসা সম্পর্কিত বার্তা

পরিবারভিত্তিক এবং চাকরিভিত্তিক ভিসা প্রদানের বার্ষিক সংখ্যা কংগ্রেস কর্তৃক সীমাবদ্ধ। এই ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারিত হয় যদি তাঁদের অগ্রাধিকার তারিখ হালনাগাদ থাকে ও ভিসার সংখ্যা বর্তমান থাকে। যদিও সম্ভাবনা আছে, অগ্রাধিকার তারিখের পরিবর্তন হতে পারে এবং সাক্ষাৎকারের সময় ভিসার সংখ্যা আর বর্তমান নাও থাকতে পারে। আপনার ক্যাটাগরির ভিসার সংখ্যা যদি বর্তমান না থাকে, তবুও আপনার সাক্ষাৎকার যথা সময়ে হবে, তবে আপনার ভিসা ততদিন পর্যন্ত ইস্যু হবে না, যতদিন পর্যন্ত অগ্রধিকার তারিখ হালনাগাদ হয় এবং নতুন ভিসার সংখ্যা বর্তমান হয়। সকল অভিবাসী ভিসা আবেদনকারীগণ তাঁদের অগ্রাধিকার তারিখের অগ্রগতি সম্পর্কে জানার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (https://bit.ly/2EfaUuN) ভিসা বুলেটিন দেখতে পারেন।

বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল তারিখ সমূহের কাজ চলছে?

মাস : জানুয়ারি ২০২০
F1 : ১৫ জুলাই ২০১৩: (আমেরিকান নাগরিকদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F2A : চলতি: [এলপিআর ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য (দেশভিত্তিক কোটা সাপেক্ষে)]
FX : ০১ ডিসেম্বর ২০১৯: (F2A কেইসেস যাদের অগ্রাধিকার তারিখ পুরোনো)
F2B : ০৮ আগস্ট ২০১৪: [এলপিআর ব্যক্তিদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য (২১ বছর বা উপরে)]
F3 : ১৫ নভেম্বর ২০০৭: (মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F4 : ০১ ফেব্রুয়ারি ২০০৭: (প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকদের ভাই/বোন ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)

এমপ্লয়মেন্ট ভিসা
E3 : চলতি: (দক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
EW : চলতি: (অদক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)