মায়ের পাশে মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসি ক্লিনটন
চেলসি ক্লিনটন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটনের পক্ষে এবার দলীয় মনোনয়ন লাভের প্রচারণায় নেমেছেন তাঁর মেয়ে চেলসি ক্লিনটন। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রচারণায় চেলসি তাঁর মায়ের স্বাস্থ্য ও শিক্ষা খাতের পরিকল্পনার কথা তুলে ধরেন। অপর দিকে হিলারি ক্লিনটন আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণায় নির্বাচিত হলে ধনীদের ওপর কী ধরনের কর বৃদ্ধি করবেন, তা বর্ণনা করেন।
কয়েকটি জরিপে দেখা যায়, নিউ হ্যাম্পশায়ার ও আইওয়া অঙ্গরাজ্যে হিলারির অবস্থান তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে নড়বড়ে। কুইনোপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে, আইওয়াতে বার্নি স্যান্ডার্স ৪৯ শতাংশ সমর্থন পাচ্ছেন, যা হিলারির চেয়ে ৫ শতাংশ বেশি।
নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে দেওয়া বক্তব্যে চেলসি ক্লিনটন বলেন, তাঁর মা প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে তরুণ ভোটারদের কাছে অনেক বেশি জনপ্রিয়। তিনি বলেন, সিনেটর বার্নি স্যান্ডার্স বর্তমান সরকারের নেওয়া স্বাস্থ্য আইন ও পদক্ষেপগুলো বাতিল করতে চায়, যা পক্ষান্তরে রিপাবলিকানদের পক্ষে যাবে।