মা-মেয়ে দুজনেরই পছন্দ শাড়ি
>

নিউইয়র্ক শহরে এমন গুণী ও সংস্কৃতিমান মা–মেয়ে সত্যি বিরল। প্রগতিশীল যেকোনো চর্চায় দুজনের উজ্জ্বল, কিন্তু স্নিগ্ধ উপস্থিতি সবাইকে ঋদ্ধ করে। মা নিনি ওয়াহেদ সদ্য স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতা জগতের অগ্রজদের একজন। দেশান্তরী হলেও স্বদেশের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা সব সময়ই দৃষ্টান্তস্বরূপ। মেয়ে সেমন্তী ওয়াহেদ ভিনদেশের পারিপার্শ্বিকতায় বেড়ে উঠলেও বাংলা সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ ও প্রকাশ সবাইকে বিস্মিত করে। উত্তরের নকশার দুই প্রজন্ম বিভাগে আজ শোনা যাক মা নিনি ওয়াহেদ ও মেয়ে সেমন্তী ওয়াহেদের পছন্দ-অপছন্দের কথা।
১. যার অভিনয় দেখতে ভালো লাগে...
নিনি ওয়াহেদ: স্মিতা পাতিল, মেরিল স্ট্রিপ, সৌমিত্র চট্টোপাধ্যায়।
সেমন্তী ওয়াহেদ: সূচিত্রা সেন-উত্তম কুমার আমার প্রিয় জুটি। এর বাইরেও সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, মেরিল স্ট্রিপ, শাবানা আজমীর অভিনয় ভালো লাগে।
২. প্রিয় পোশাক…
নিনি ওয়াহেদ: শাড়ি।
সেমন্তী ওয়াহেদ: শাড়ি।
৩. বিরক্ত লাগে...
নিনি ওয়াহেদ: পরিশুদ্ধি ও স্বচ্ছতার অভাব দেখলে।
সেমন্তী ওয়াহেদ: ইতিহাস বিকৃতি দেখলে। আর চারপাশে দুমুখো অসৎ মানুষের অবাধ বিচরণ বিরক্ত করে।
৪. পরস্পরের চরিত্রের পছন্দের ও অপছন্দের দিক…
নিনি ওয়াহেদ: সেমন্তীর চারিত্রিক দৃঢ়তা ও সততা আমাকে মা হিসেবে গর্বিত করে। তবে ও কোনো কিছুতে একবার ‘না’ বললে কোনোভাবে সেটাকে ‘হ্যাঁ’ করানো যায় না। যেটা কখনো কখনো আমার ভালো লাগে না।
সেমন্তী ওয়াহেদ: যেকোনো পরিস্থিতি সততা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার ব্যাপারে মায়ের অবিশ্বাস্য মানসিক শক্তি ও সক্ষমতা আমাকে সব সময় বিস্মিত ও অনুপ্রাণিত করে। তবে মা যেভাবে মানুষকে বিশ্বাস করে ও উজাড় করে ভালোবাসে সেটা অনেক সময় আমার ভালো লাগে না। কারণ অনেকে এটাকে মায়ের দুর্বলতা হিসেবে নেয়। তারা মায়ের মমতা ও আস্থার সুযোগ নেয়।
৫. প্রিয় খাবার…
নিনি ওয়াহেদ: রোস্ট-পোলাও।
সেমন্তী ওয়াহেদ: মায়ের হাতের রান্না করা রোস্ট-পোলাও।
৬. যার গান ভালো লাগে…
নিনি ওয়াহেদ: সূচিত্রা মিত্র, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতা হক।
সেমন্তী ওয়াহেদ: সাগর সেন, মোহাম্মদ রাফি, লতা মুঙ্গেশকর, সুমন চট্টোপাধ্যায়, শুভমিতা বন্দ্যোপাধ্যায় ও জয়তী চক্রবর্তী।
৭. যেখানে যেতে চাই বার বার…
নিনি ওয়াহেদ: ঢাকার প্রেসক্লাব।
সেমন্তী ওয়াহেদ: মায়ের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ও ঢাকার বেইলি রোড।
৮. পছন্দের বাহন...
নিনি ওয়াহেদ: সাবওয়ে ট্রেন।
সেমন্তী ওয়াহেদ: দূরের পথে রেলযাত্রা।
৯. প্রিয় লেখক…
নিনি ওয়াহেদ: রবীন্দ্রনাথ ঠাকুর, শার্ল বোদলেয়ার।
সেমন্তী ওয়াহেদ: রবীন্দ্রনাথ ঠাকুর, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ও টোনি মরিসন।
১০. অবসরে যা করেন...
নিনি ওয়াহেদ: বই পড়ি ও লেখালেখি করি এবং মেয়ের সঙ্গে আড্ডা দিই।
সেমন্তী ওয়াহেদ: সৃজনশীল কোনো কর্মের ভাবনা ও মায়ের সঙ্গে বিরামহীন আড্ডা।
১১. টেলিভিশনে যে অনুষ্ঠান দেখতে ভালো লাগে…
নিনি ওয়াহেদ: সংবাদ, গান ও আলোচনা অনুষ্ঠান।
সেমন্তী ওয়াহেদ: শিল্পকেন্দ্রিক ও ইতিহাস/রাজনীতিভিত্তিক যেকোনো আয়োজন।
১২. প্রিয় রং...
নিনি ওয়াহেদ: বেগুনি।
সেমন্তী ওয়াহেদ: জানি কালো কোনো রং নয়, তারপরও কালোই পছন্দ।