মিডউড হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনের কিংস থিয়েটার হলে মিডউড হাইস্কুলের আড়ম্বরপূর্ণ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
ব্রুকলিনের কিংস থিয়েটার হলে মিডউড হাইস্কুলের আড়ম্বরপূর্ণ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

ব্রুকলিন কলেজের অন্তর্ভুক্ত মিডউড হাই স্কুলের ১০৬তম ব্যাচের গ্র্যাজুয়েশন সেরেমনি হয়ে গেল গত ২৭ জুন। এ দিন বিকেল চারটায় ব্রুকলিনের কিংস থিয়েটার হলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠান শুরু হয়। চলতি বছর মিডউড হাই স্কুল থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন করে। অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিত অতিথিদের মধ্যে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের ফার্স্ট ডেপুটি চ্যান্সেলর শেরিল ওয়াটসন হ্যারিস উপস্থিত ছিলেন। এই পদটি ডিপার্টমেন্ট অব এডুকেশনে নতুন যুক্ত হয়েছে।
শেরিল প্রায় ৩০ বছর আগে এই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন। বর্তমানে নিউইয়র্কের শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, ৩০ বছর আগে তোমাদের মতো আমিও ওই আসনে ছিলাম। বর্তমানে আমি ফার্স্ট ডেপুটি চ্যান্সেলর।

গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীরা
গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীরা

অনুষ্ঠানে শেরিল প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির কথার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘shoot for the moon and if you miss you will still be among the stars’ (যার অর্থ হলো—তুমি লক্ষ্য স্থির করো চাঁদের কাছে পৌঁছানোর, তুমি সেখানে না পৌঁছালেও যেখানে শুরু করেছ তার চেয়ে ভালো অবস্থানে যেতে পারবে।) স্বপ্ন দেখতে হবে চাঁদের কাছে পৌঁছার। তবেই একদিন স্বপ্ন ধরা দেবে।
বর্ণাঢ্য কর্মময় জীবনে শেরিল প্রথম শিক্ষক হিসেবে ১৯৯৩ সালে যোগ দেন ব্রুকলিনের পিএস ৮১-এ। পরে তিনি বোস্টনে প্রিন্সিপাল হিসেবে যোগ দিয়ে পনেরো বছর চাকরি করেন। বোস্টন পাবলিক স্কুলের নেটওয়ার্ক সুপারভাইজার হিসেবে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত কাজ করেন তিনি।
ব্রুকলিন সাউথ ফিল্ডের ফার্স্ট ডেপুটি চ্যান্সেলর শেরিল ওয়াটসন হ্যারিস ২০১৫ সালের আগস্টে নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব এডুকেশনে যোগ দেন। ব্রুকলিনের মিডউড হাই স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাঁর সহপাঠীরা কে, কোথায় উচ্চ পদে আসীন তা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনা জোগান।
প্রায় এক হাজার শিক্ষার্থী আর তাদের বাবা–মাসহ প্রায় তিন সাড়ে তিন হাজার মানুষ পিনপতন নীরবতায় অতিথিদের বক্তৃতা শোনেন। ভেলিডেক্টোরিয়ান এলেন বলেন, মানুষের জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা–মায়ের ভূমিকা সবচেয়ে মূল্যবান। তারপরই শিক্ষকদের ভূমিকা। তবে জীবন সুন্দর করে গড়ে তুলতে বন্ধুর ভূমিকাও কম নয়।

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের ফটক
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের ফটক

ইউএস নেভিতে যোগ দিতে ইচ্ছুক এলেক্সিস ১ লাখ ২০ হাজার ডলারের স্কলারশিপ পেয়েছে। সে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। ইউএস নেভির দুজন অফিসার তার হাতে ২৫ হাজার ডলারের চেক তুলে দেন।
মানুষের জীবনের মূল ভিত্তি হাই স্কুলের শিক্ষা। একটা বিল্ডিংয়ের কাঠামো তার পিলারের ওপর নির্ভর করে। পিলার যত মজবুত হয়, তত বেশি উচ্চতায় নির্মাণ করা যায়। আর তাই প্রিন্সিপাল ম্যাকডোনাল মনে করেন, মিডউডের শিক্ষার্থীরা যেখানে যাবে, সেখানেই উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। তুমুল করতালি আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সব গ্র্যাজুয়েটের হাতে সনদ দেওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।