মিথ্যা বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েন সিমন্স
ওয়েন সিমন্স

মিথ্যা বলার অভিযোগে গত বৃহস্পতিবার ওয়েন সিমন্স (৬২) নামের যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক বিশ্লেষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভার্জিনিয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিমন্স দীর্ঘদিন ধরে নিজেকে
গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা ছিলেন বলে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি বলে আসছিলেন, তিনি ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত সিআইএর ‘আউটসাইড প্যারামিলিটারি স্পেশাল অপারেশনস অফিসার’ ছিলেন। বিবৃতিতে বলা হয়, আসলে সিমন্স একবার দেশের বাইরে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের গোয়েন্দা উপদেষ্টা হিসেবে কাজ করেন। সিআইএর সাবেক কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি সরকারের নিরাপত্তা ছাড়পত্র ও প্রতিরক্ষা বিভাগে কাজ নেওয়ার চেষ্টা করেন। ফক্স নিউজ বলেছে, ২০০২ সাল থেকে সিমন্স তাঁদের টেলিভিশনে সন্ত্রাসবাদ নিয়ে বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
গার্ডিয়ান