মিনহাজ উদ্দিন বাবর আর নেই

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ, বিশিষ্ট সংগঠক মিনহাজ উদ্দিন বাবরের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ মে মধ্যরাতের পর ভোর দুইটা ৩০ মিনিটে ব্রুকলিনের মাইমোনিডেস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মিনহাজ উদ্দিন দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
মিনহাজ উদ্দিন বাবর বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
ব্রুকলিনে বসবাসকারী মিনহাজ উদ্দিন বাবরের মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ও কোম্পানিগঞ্জ সোসাইটিসহ প্রবাসের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা।
মরহুম মিনহাজ উদ্দিন বাবরের নামাজে জানাজা ২০ মে বাদ আসর ব্রুকলিনের দারুল জান্নাহ মসজিদের পার্শ্ববর্তী অ্যাভিনিউ সি’র উন্মুক্ত রাস্তায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি নেতাসহ প্রবাসের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।