মিলওকির বিক্ষোভে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওকি শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন তরুণ সিলভিল স্মিথের (২৩) মৃত্যুর ঘটনায় সেখানে জনতার বিক্ষোভের গত রোববার ছিল টানা দ্বিতীয় রাত।
পুলিশ গত শনিবার বিকেলে স্মিথকে ধাওয়া করেছিল। একপর্যায়ে গুলি লেগে তাঁর মৃত্যু হয়। মিলওকির মেয়র টম ব্যারেট বলেন, স্মিথের হাতে অস্ত্র ছিল। পুলিশ সেটা নামিয়ে রাখতে বললেও তিনি কান দেননি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ওপর পুলিশি সহিংসতার ঘটনায় গত দুই বছরে বড় বড় বিক্ষোভ হয়েছে। মিলওকির পুলিশ বিভাগ বলেছে, রোববার স্থানীয় সময় মধ্যরাতে বেশ কয়েক জায়গায় গুলিবর্ষিত হয়েছে।