মিশিগান বিএডিসির রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই-বিএডিসি) আয়োজনে আমেরিকার মূলধারার রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই বিএডিসির ১১ নম্বর ডিস্ট্রিক্টের আয়োজনে মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় সিটির ট্রয় কমিউনিটি সেন্টারের ‘মিশিগান-বিএডিসি লিডারশিপ ট্রেনিং ২০১৯’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাবেক আবিয়া (আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট) প্রেসিডেন্ট এবং এমআই-বিএডিসির ১১ নম্বর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান প্রকৌশলী সাদেক রহমান সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক দলীয় চেয়ারম্যান ল্যাভোরা বার্নস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান বিএডিসির প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ডেমোক্র্যাট দলীয় নির্বাচিত মিশিগান স্টেট রিপ্রেজেনটেটিভ পদ্মা কুপা ও মিশিগান-বিএডিসি এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ জুবারুল চৌধুরী খোকন।
মূল প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি, ডেপুটি ডিরেক্টর অব পার্টি অ্যাফেয়ার হেইলি এল্ডারম্যান, ডেপুটি ডিরেক্টর অব ডিজিটাল অর্গানাইজিং হান্নাহ কিং ও ডেটা ডিরেক্টর মার্টিন বের্গস্ট্রম। মিশিগানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণের মূল বিষয় ছিল পার্টির নেতৃত্বের কাঠামো, ফেডারেল ও স্টেট গভর্নমেন্ট কাঠামো কেমন হয় এবং এগুলো কীভাবে কাজ করে, পার্টির কমিউনিকেশন স্ট্রাকচার এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল অর্গানাইজেশন ও পার্টি ব্র্যান্ডিং, বিল্ড ইওর ব্র্যান্ড ইউজিং লোগো, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া কীভাবে লোকাল এবং অফিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।
ককাসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—মিশিগান বিএডিসি এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি রাহাত খান, ভাইস প্রেসিডেন্ট সোলাইমান বাহার, সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইকবাল ফয়েজ স্বপন, আরিফ মাহমুদ, সাবেক আবিয়া এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট জাকিরুল হক, কমিউনিটি নেতা ফেরদৌসী গাজী, সিরাজুল ইসলাম, মুহিত মাহমুদ, আজিজ চৌধুরী, জিয়া হক, কাওসার দেওয়ান, মাহমুদুল খান, নাঈম চৌধুরী, জিয়াউদ্দিন নিজামী, সাবেক প্রেসিডেন্ট রিজওয়ানা হক, সাবেক সেক্রেটারি সোহেল রহমান, মৌলি রহমান, আনোয়ার হোসাইন, মেসের আলী, মঈন মির্জা, মোহাম্মদ জামান, তৌহিতা খাতুন, রুহুল হুদা, সালেহ আহমেদ বাদল, মো. সাবুল হোসাইন, আবুল আজাদ, লুৎফুর রহমান, সিদ্দিকা আনোয়ার, মোহাম্মদ আলী, জানান হক, শাহাবুদ্দিন ভূঁইয়া, ফারজানা ফেরদৌস, সামিন হাসান প্রমুখ। প্রশিক্ষণ পর্ব শুরুর আগে লাঞ্চ বিরতিতে উপস্থিত অতিথিদের খাবার সরবরাহ করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সনদ দেওয়া হয়।