মিশিগান স্টেট আ.লীগের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে মিশিগান স্টেট আওয়ামী লীগের নেতারা
বিজয় দিবসের অনুষ্ঠানে মিশিগান স্টেট আওয়ামী লীগের নেতারা

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে মিশিগান স্টেট আওয়ামী লীগ।
১৫ ডিসেম্বর সন্ধ্যায় হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা। সভায় বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নূরুল আমিন মানিকসহ সংগঠনের অন্য সদস্যরা।
বক্তারা মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বলেন।
অনুষ্ঠানে মিশিগান স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।