মিশিগান স্টেট যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগান স্টেট যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই রাত নয়টায় হেমট্রামিক সিটির একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজার সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন—মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আবদুস শাকুর খাঁন, মিশিগান মহানগর আওয়ামী লীগের নেতা আবদুল কাইয়ুম, হারুন আহমদ, বাহার উদ্দিন হক, মোবারক আলী, নাসির আহমদ, জালাল আহমদ, এখলাছ উদ্দিন, সেলিম আহমদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খাজা শাহাব আহমদ, সালেহ আহমদ বাদল, মাসুদ চৌধুরী, বিয়ানী বাজার সরকারি কলেজের সাবেক জিএস এনাম উদ্দিন, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি কে এইচ শিমন, তাহের উদ্দিন লুৎফুর, নুরুজ্জামান এখলাছ, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃদুল কান্তি সরকার, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, আজমল হোসেন, শাহিদ মামুন, জয়নাল আহমদ, জামাল চৌধুরী, কয়ছর আহমদ চৌধুরী, আবদুল মতিন, মোহাম্মদ হক, মিশিগান স্টেট যুব লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ সালেক আহমদ, যুগ্ম সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, অর্থ সম্পাদক কবির আহমদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক মুকুল খাঁন, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ রহমান, সহসম্পাদক আবু আল সুফিয়ান, সদস্য গৌতম দেব, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, আবদুল আজিম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সদস্য ইমরান এইচ নাহিদ, মিশিগান স্টেট ছাত্রলীগের সদস্য হাসিন হাসনাত, আরিফ আহমদ জিসান, রুহেল আহমদ প্রমুখ। কর্মী সভায় নেতারা মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজসহ যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কর্মী সভায় আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা সফল করতে মিশিগান স্টেট যুবলীগ ও ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে সংবর্ধনায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া মিশিগান স্টেট যুবলীগের সদস্য সংগ্রহের কাজও শুরু করা হয়।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।