মিশিগানে অনলাইনে ফুল বিক্রি করবে ইস্টার্ন মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় গ্রীষ্মকাল মানেই ফুলের বাগান। কিন্তু করোনাভাইরাসের কারণে অনেকেই ফুলের দোকানে যেতে ভয় পাচ্ছে। মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন মার্কেটের ভেতর থেকে ফুলের গাছ অন্যান্য দোকান থেকে অনেকটা সস্তায় কেনা যায়। প্রতি বছর এই মার্কেটে ফুল দিবস পালন করা হয়। ইস্টার্ন মার্কেটের এই ফুল দিবস হাজার হাজার মেট্রো ডেট্রয়েটবাসীর জন্য আনন্দের দিন। এদিন হাজার হাজার মানুষ ফুল কিনতে সেখানে যায়। এটা বছরের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে।
তবে এবার ফুল দিবস বাতিল করা হয়েছে। সেটি ভিন্নভাবে পালিত হবে এবার। করোনাভাইরাসের কারণে রাজ্যে ‘স্টে হোম’ নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই আইন মানতে এবং মানুষকে নিরাপদ রাখতে অনলাইনে ফুল কেনাবেচা হবে। রোববার এটা শুরু হবে, যেদিন ফুল দিবসটি অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রাহকেরা ফুলের অর্ডার দিতে পারেন এবং তারপরে কয়েক দিন পরে বাজারে এসে এগুলো নিতে পারবেন।
ইস্টার্ন মার্কেটের মার্কেটিং ম্যানেজার স্যাম মরকিওয়াস জানান, অন্তত ২০ জন ফুল উৎপাদনকারী তাদের সঙ্গে আছেন। এ ছাড়া মার্কেট ২৪ ও ৩১ মে এবং ৭ জুন লাইভ স্ট্রিম ভিডিও চালু করবে। এখানে বিভিন্ন উৎপাদনকারীরা তাদের ফুলের বিষয়ে জানাবেন। তারা কী উৎপাদন করছেন এবং বাগান করার বিভিন্ন নীতি বলবেন। প্রতি বছর ফুল দিবসে অন্তত ১০ লাখ মানুষ ইস্টার্ন মার্কেটে আসেন। ১৯৬৭ সাল থেকে এই ঐতিহ্য চলে আসছে।
স্যাম মরকিওয়াস বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে ফুলের শপিংয়ের অভিজ্ঞতার জন্য বিকল্প কিছু করার চেষ্টা করছি। তবে সম্ভাবনাগুলো ‘স্টে হোম’ অরডিন্যান্সের ওপর নির্ভরশীল। ফুল দিবস ও অনলাইন অর্ডার সম্পর্কে আরও তথ্যের জন্য easternmarket.org এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে।