মিশিগানে আগাম ভোট দিয়েছেন ২১ লাখ ভোটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রায় ২১ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্রসচিব জোসলিন বেনসনের কার্যালয়।
২৮ অক্টোবর জোসলিন বেনসনের কার্যালয় থেকে জানানো হয়, প্রায় ১০ লাখ অনুরোধকৃত ব্যালট এখনো ফিরে আসেনি। ২৮ অক্টোবর পর্যন্ত ৩১ লাখ অনুপস্থিত ব্যালটের অনুরোধ এসেছে।
জোসলিন বেনসনের মুখপাত্র জ্যাক রলো বলেন, ভোটাররা যদি এখনো অনুপস্থিত ব্যালটের অপেক্ষায় থাকেন, তবে তাঁদের অফিসে গিয়ে অনুরোধ করা উচিত। আশা করা হচ্ছে, মিশিগানের মোট ভোটারের ৬০ থেকে ৭০ শতাংশ এ বছর অনুপস্থিত ব্যালটে ভোট দেবেন।
আশা করা হচ্ছে, মিশিগানের মোট ভোটারের ৬০ থেকে ৭০ শতাংশ এ বছর অনুপস্থিত ব্যালটে ভোট দেবেন
মিশিগান স্টেট ইউনিভার্সিটি বলছে, ৩ নভেম্বরের নির্বাচনে ৫৯ দশমিক ৯ মিলিয়ন মানুষ ভোট দেবেন। ২০০৮ সালে বারাক ওবামা নির্বাচিত হওয়ার সময় ৫ দশমিক ০৮ মিলিয়ন ভোটার ভোট দিয়েছিলেন।