মিশিগানে ইসকনের রথযাত্রা ২১ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানে ইসকন ডেট্রয়েটের উদ্যোগে ২১ জুলাই নভাই সিভিক সেন্টারে ইসকনের ৩৪তম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় রথের দড়িতে টান পড়বে। রথটি নভাই সিটির বিভিন্ন সড়কে তিন মাইল পথ পরিক্রমা করে সিভিক সেন্টারে আসবে। এখানে বিনা মূল্যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। এ ছাড়া গান, নৃত্য, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাটকের আয়োজনও থাকবে। কেনাকাটার জন্য থাকবে বিভিন্ন স্টল। ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।
প্রতি বছর এই আকর্ষণীয় রথযাত্রা দেখার জন্য মিশিগানের বিভিন্ন শহর থেকে কয়েক হাজার লোক সমাগম হয় এখানে।